নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে ১০ কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ

বিমানবন্দরে ১০ কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ
ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কোটি টাকা মূল্যের ১২০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সোনাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ১২০টি সোনার বারের ওজন প্রায় ১৩.৯২ কেজি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here