নিউজটি শেয়ার করুন

বিমানের টিকিটের টাকা ফেরত পাবেন ওমরাহগামীরা

ভিজিট ভিসা ও ওমরাহ ভিসাধারী বাংলাদেশ বিমানের সব যাত্রী টিকিটের টাকা ফেরত পাবেন বলেন জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীরা চাইলে সৌদি সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পুনরায় যেতে পারবেন বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ওমরাহ ভিসায় সৌদি আরব ভ্রমণ সংক্রান্ত জরুরি এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ওই প্রেস বিজ্ঞপ্তি সংস্থাটি জানায়, সৌদি আরব সরকার ওমরাহ ভিসা ও ভিজিট ভিসায় সৌদি গমনে সাময়িক নিষেধাজ্ঞা জারী করেছে। সেকারণে সৌদি আরবের বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট ক্রয় করেছেন চাইলে রিফান্ড নিতে পারবেন অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সে সকল ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে।

এছাড়াও যেসব যাত্রীরা ওমরা ও ভ্রমণ ভিসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ভ্রমণ করে সৌদি আরবে অবস্থান করছেন তারা নিয়মিত ফ্লাইটে দেশে ফিরে আসতে পারবেন।

এর আগে, প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করে সৌদি সরকার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সৌদি সরকার ওমরাহ এর ভিসা বন্ধ রাখায় বাংলাদেশের ৫ হাজার হজযাত্রী ওমরাহ-এ যেতে পারবেন না বলে জানায় হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

এদিন সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। তবে হোটেল ও ভিসার টাকা মিলে ৩০ কোটি টাকা, যা ফেরত পাওয়া যাবে না। তবে এ বিষয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা করা হবে বলেও জানানো হয়।

হাব সভাপতি বলেন, অপাতত মনে হচ্ছে, ভিসা নতুন করে হবে না। এবং যাদের ভিসা করা আছে, তারাও যেতে পারবেন না। প্রায় ৫ হাজার টিকিট কাটা আছে, যেটার ফেরত দেয়া হবে না।

তিনি বলেন, আমাদের যে ভিসা আছে, তার মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে ৪০ থেকে ৫০ কোটি টাকা এখন লোকসান হবে। আমরা অফিসায়লি এয়ারলাইন্সগুলির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। যাতে এই টাকা গুলো ফেরত দেয়া হয়।