নিউজটি শেয়ার করুন

বিমানের ঢাকা-ব্যাংকক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট। শুক্রবার (২০ মার্চ) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন।

তিনি জানান, বিমানের ঢাকা-ব্যাংককের মধ্যে চলাচলকারী সব ফ্লাইট আপাতত বন্ধ করা হয়েছে।

জানা গেছে, আগে ব্যাংকক রুটে সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি ফ্লাইট আসা-যাওয়া করতো। তবে দুই সপ্তাহ ধরে ফ্লাইট সংখ্যা ৪-এ নামিয়ে আনা হয়েছিল। আজ থেকে আর কোনও ফ্লাইট যাবে না ব্যাংককে।

উল্লেখ্য, করোনাভাইরাস এখন পর্যন্ত ১৭৯টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।

বাংলাদেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।