সোমবার ২৮শে অক্টোবর মদিনা প্রবাসীদের বহুল প্রত্যাশিত বাংলাদেশ বিমানের মদিনা-ঢাকা-মদিনা ফ্লাইটের ১ম যাত্রা শুরু হয়েছে।স্থানীয় সময় বিকাল ৫-৩০টার সময় বিজি-৩৭ ফ্লাইটটি মদিনা প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে এস পৌছালে সৌদি সিভিল এভিয়শনের পক্ষ থেকে ৭৮৭-৮ ড্রীমলাইনারকে ফায়ার ব্রিগেটের সদস্যরা পানি চিটিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এ ছাড়াও সৌদি সিভিল এভিয়েশন ও বাংলাদেশ দুতাবাসের নেতৃত্বে বিশাল এক কেক কেটে বাংলাদেশ বিমানের বিজি-৩৭ ফ্লাইটের অবতরন উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাসের মাননীয় রাষ্ট্রদুত জনাব গোলাম মসিহ।
উনুষ্টানে আরও উস্থিত ছিলেন জেদ্দার কন্সোল জেনারেল জনাব, বোরহান উদ্দিন, শ্রম কন্সোলার জনাব আমিনুল ইসলাম, কন্সাল পাসপোর্ট জনাব কামরুজ্জমান,বিমানের কান্ট্রী ম্যানেজার জনাব মোহাম্মদ নাসিম ও বিমানের উর্ধতন কর্মকর্তারা। উদ্ভোধনী অনুষ্টান শেষে বিমান যাত্রীরা ইমিগ্রেশন এলাকা থেকে বেরিয়ে আসিলে বাহিরে অপেক্ষমান শত শত প্রবাসীরা লাল গোলাপ দিয়ে যাত্রীদের বরন করে নেন।
মাননীয় রাষ্ট্রদুত ও দূতাবাস কর্মকর্তারাও প্রবাসীদের সাথে যাত্রীদের অব্যার্থনা জানান। উক্ত অভ্যার্থনা অনুষ্টানে প্রবাসীদের সাথে মদিনায় আবস্থানরত প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর, মামুনুর রশিদ, মুছা জলিল, এস এম নিজাম উদ্দীন, সাহাদত হোছাইন সাহেদ, ফইম ফরহাদ, শ্রিফ উদ্দিন চৌধুরী প্রমূখ।








