শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে ঢাকাগামী কানেকটিং ফ্লাইটের যাত্রীর জুতায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
তার দেহ তল্লাশি করে ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ও ২০০ গ্রাম ওজনের স্বর্ণের অলংকার পাওয়া যায়। এরপর বিমান থেকে তার ব্যাগেজ এনে ২৫ কার্টন সিগারেট পাওয়া যায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মোহাম্মদ সরওয়ার উদ্দিনের গ্রামের বাড়ি হাটহাজারী। তিনি আবুধাবি-চট্টগ্রাম-ঢাকার টিকিট কাটেন। তার ইমিগ্রেশন হওয়ার কথা ছিলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শাহ আমানতে অবতরণের পর তিনি ঢাকায় যাওয়ার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে জুতার তলায় লুকানো ২ জোড়া স্বর্ণের বার পায় এনএসআই টিম।
উদ্ধার করা স্বর্ণের বার, অলংকার ও সিগারেট পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

