নিউজটি শেয়ার করুন

বিমান থেকে ঝাঁপ দিলেন অভিনেত্রী

বিমান থেকে ঝাঁপ দিলেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার! বিমান অনেকটাই আকাশে উড়ার পর তিনি ঝাঁপ দেন। তবে ঝাঁপ দিয়েছেন স্কাই ডাইভিং করার জন্যেই।

সম্প্রতি, স্কাই ডাইভিং-এর এমনই সামাজিক যোগাযোগমাধ্যম এমন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। অবশ্য যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না, তাদের জন্যি এটি ভয়ংকর মনে হবে। কিছুদিন আগে অস্ট্রেলিয়া ঘুরতে গিয়ে তিনি ভিডিওটি তৈরি করেন।

এদিকে মধুমিতার বড়পর্দায় অভিষেক হয়েছে। মুক্তি পেয়েছে যীশু সেনগুপ্ত ও মধুমিতা সরকারের ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি। ছবিতে বেশ খোলামেলা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।