নিউজটি শেয়ার করুন

বিমান বন্দরে সকল সিদ্ধান্তের এখতিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেই

সিপ্লাস প্রতিবেদক: বিমান বন্দরে সকল সিদ্ধান্তের এখতিয়ার বাংলাদেশ বিমানের নেই।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-
‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশগামী/বিদেশ থেকে আগমনী সম্মানিত যাত্রীগণের জন্য প্রযোজ্য কোভিড-১৯ পরীক্ষা সার্টিফিকেট, পরীক্ষার জন্য হাসপাতাল/প্রতিষ্ঠান নির্ধারণ, কোয়ারেন্টাইন এবং লন্ডন থেকে সিলেটে আগমনকারী যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন সম্পন্নকরণ ইত্যাদি বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-কে দায়ী করা হচ্ছে।
প্রকৃতপক্ষে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই সকল সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই। বরং এভিয়েশন সেক্টরে নিয়ন্ত্রণ সরকারের। সরকার নিয়ন্ত্রক হিসেবে এ সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এয়ারলাইন্সের জন্য সরকারের নির্দেশনা/সিদ্ধান্ত প্রতিপালন করা ১০০% বাধ্যতামূলক। অন্যান্য এয়ারলাইন্সের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরকারের নির্দেশনা/সিদ্ধান্ত ১০০% প্রতিপালন করে থাকে।’