কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই দুই কর্মকর্তা হলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও সাবেক ডিজিএম ইফতিখার হোসেন
এর আগে, কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে বিমান বাংলাদেশের দুই কর্মকর্তাকে গ্রেফতার করে দুদকের একটি দল। এর আগে এই দুজনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে বিমানের কার্গো শাখায় ১১৮ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে মামলাটি করেন দুদক উপপরিচালক নাসিরুদ্দিন। এজাহরে বলা হয়, পরস্পর যোগসাজসে ও ক্ষমতার অপব্যবহার করে বিমানের কার্গো গ্রাউন্ড হেন্ডেলিং শাখা সরকার এই টাকার ক্ষতি সাধন করে।








