সিপ্লাস ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার নিজের গড়া রাজনৈতিক দল ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়া থেকে বহিষ্কার হয়েছেন ।
বৃহস্পতিবার দলটি এক বিবৃতিতে জানায়, মাহাথিরের সদস্যপদ বাতিল করা হয়েছে। ওই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে। এটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দলটির একটি চিঠিতে বলা হয়, গত সপ্তাহে সংসদে বৈঠককালে বিরোধী দলের আসনে বসেন মাহাথির। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়।
মু্হিউদ্দিনের প্রধানমন্ত্রীত্ব নিয়ে গত ১৮ মে দেশটির পার্লামেন্টের আস্থাভোটের ডাক দেন মাহাথির মোহাম্মদ। মাহাথির বলেন, মালয়েশিয়ায় এখন গণতন্ত্র বলে আর কিছু নেই।

