সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নর মাদামবিবিরহাট এলাকায় অবস্থিত শেখ রাসল স্মৃতি সংসদ ভাংচুর করা হয়েছে। কেটে ফেলা হয়েছে সীতাকুণ্ড উপজলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন ও ওয়ার্ড আওয়ামীলীগর নেতাদের নাম লাগানা ব্যানার ও পােস্টার। আওয়ামীলীগ নেতারা দাবি করেছেন দূর্বত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে।
তবে স্থানীয় এলাকাবাসীর ধারনা আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিরাধে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শেখ রাসল স্মৃতি সংসদের সভাপতি ও ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি নিজাম উদ্দিন বাদী হয়ে রাবিবার দুপুরে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করেছেন।
তিনি অভিযাগে উল্লেখ করেন, দূর্বত্তরা রাতের আঁধারে এসে জাহানাবাদ (মাদামবিরিহাট) শেখ রাসেল স্মৃতি সংসদে লুটপাট চালায়। ভাংচুর করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি।
এছাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির নামে ঈদ শুভচ্ছা উপলক্ষে লাগানা একাধিক ব্যানার পােস্টার কটে ফেলে তারা।
সীতাকুণ্ড মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযাগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

