সিপ্লাস প্রতিবেদক: হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মুনিরকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম।
সোমবার (২১ জুন) ৩টায় হাটহাজারী থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, হাটহাজারীতে তাণ্ডবের ঘটনাসহ নাসির উদ্দিন মুনিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। হাটহাজারী থানায় আক্রমণ করে ভাংচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেদিন চারজন নিহত হন।
হাটহাজারীর ঘটনায় ৩০ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে চারটি এবং ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করা হয়। এসব মামলায় আসামি করা হয় কয়েক হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে।
সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর গত ২২ এপ্রিল হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আরও তিনটি মামলা হয় হাটহাজারীতে।








