নিউজটি শেয়ার করুন

বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ এল এ কাদেরী আর নেই

বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ এল এ কাদেরী আর নেই

সিপ্লাস প্রতিবেদক: আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এল. এ. কাদেরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ডা. এল. এ. কাদেরী চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার ফটিকা কড়িয়ার দিঘীর পাড় আব্দুল লতিফ উকিল বাড়ির মরহুম আব্দুল লতিফ উকিলের পুত্র ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহি সদস্য সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকতের বড় ভাই।

মৃত্যুকালে তিনি স্ত্রী সুরাইয়া কাদেরী, পুত্র ইঞ্জিনিয়ার রিয়াদ কাদেরী, ছোট দুই ভাই সাংবাদিক-মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত ও আবুল মোহসেনাত কাদেরী (সেখু) সহ দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রবিবার বাদ আছর চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা এবং বাদ এশা নগরীর দেওয়ান বাজার ফকির মোহাম্মদ জামে মসজিদ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এছাড়া সোমবার সকাল ১১ টায় নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে তৃতীয় জানাজা এবং বাদ আছর হাটহাজারীর ফটিকাবাদ সরকারি রহমানিয়া (প্রাঃ) বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

খ্যাতনামা এ চিকিৎসকের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমেছে। বিভিন্ন সংগঠন চিকিৎসক, রাজনৈতিক ব্যাক্তি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here