সিপ্লাস ডেস্ক: ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা পশ্চিম পাড়ার বিশিষ্ট বংশীবাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আলী মিয়ার মৃত্যেুতে আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিইউজে নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি গভীর শোক প্রকাশ করেছেন।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ব্রাহ্মণবাড়িয়ার গর্ব বিশিষ্ট বংশীবাদক উস্তাদ মোঃ আলী মিয়া ইন্তেকালে তিনি গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে এর জন্য তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন।
শোকবার্তায় ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন বলেন, মরহুম বংশীবাদক মোঃ আলী মিয়া ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের সম্পদ। তার বাঁশির সুরে মানুষ বিমোহিত হতেন। এই গুণী মানুষটির স্মৃতি রক্ষার্থে সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য মরহুম মোঃ আলী মিয়া খান বংশের কৃতি সন্তান বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ মরহুম আহমদ মিয়াজীর বড় সন্তান। গত ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টার সময় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। রোববার সকালে জানাজা শেষে ওনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।








