সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিশ্ব কলোনী এলাকায় অভিযান চালিয়ে টিপ ছোরা ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো.তানভীর ইসলাম রোকন উদ্দিন (২৭), মো.রুবেল (২৪), মো. শফি আলম প্রকাশ শফি (৩১), মো.সিরাজ (২৫) ও মো. ফরহাদ হোসেন (২৬)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ফোল্ডিং টিপ ছোরা, একশত বার পিস ইয়াবা, দুইটি মোবাইল ও ইয়াবা বিক্রির ১০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছোরা ও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় আকবরশাহ্ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা করা হয়েছে।








