বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ওমানের কাছে হেরেছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
খেলার শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখতে শুরু করে ওমানের ফুটবলাররা। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
নবম মিনিটে কাতারের দুর্দান্ত একটি ক্ৰস ফিস্ট জরে বিপদমুক্ত করেন বাংলাদেশ দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। একাদশ মিনিটে টাইগার অধিনায়ক জামাল ভূঁইয়ার দূরপাল্লার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোনমতে রক্ষা করেন ওমানের গোলরক্ষক।
৩৬তম মিনিটে ওমানের আরও একটি দারুন প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক রানা। ৩৮তম মিনিটে আহমেদ মোবারকের শট উড়ে যায় গোলবারের উপর দিয়ে।
৪১তম মিনিটে সাঈদ আল রাজাকি দারুন একটি সুযোগ নষ্ট করেন। গোলবারে রাখতে পারলে হয়তো এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা।
প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনের চাপ আরও বাড়ায় ওমান। ৪৮তম মিনিটে আল খালদির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ম্যাচের ৬৮ এবং ৭৮তম মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি ব্যবধান আরও বাড়ান ওমানের আল আলাউই।
৮১তম মিনিটে বাংলাদেশের হয়ে স্বান্তনার একটি গোল করেন বিপলু আহমেদ। শেষ বেশি বাজার ঠিক মুহূর্তে আল হিদীর গোলে বড় জয় নিশ্চিত হয় ওমানের।
এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ই গ্ৰুপের দ্বিতীয়স্থানে আছে ওমান। পক্ষান্তরে মাত্র একটি পয়েন্ট নিয়ে একেবারে তলানীতে অবস্থান করছে বাংলাদেশ।

