নিউজটি শেয়ার করুন

বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের আবিষ্কার: কবে বের হচ্ছে করোনার প্রতিষেধক?

বিশ্বের বড় বড় নির্ঘুম শহরগুলোকে করোনা যখন নিরব নিথর মৃত্যুপুরী বানাতে চলেছে, তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু গবেষকের দল করোনা প্রতিষেধক তৈরী জন্য নিরলস কাজ করে চলেছেন।

নানা সূত্রে জানা গেছে, আমেরিকার বায়োটেক ফার্ম Moderna এবং National Institute of Allergy and Infectious Disease (NIAID) যৌথ গবেষণায় বের করেছে করোনা ভ্যাকসিন mRNA-1273. ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। মার্কিন নারী জেনিফার হ্যালার হলেন প্রথম recipient। সুইজ্যারল্যান্ডের বিখ্যাত ঔষধ প্রস্তুতকারক Roche এর তৈরী arthritis-এর ঔষুধ Actemra করোনা নির্মূলে ভালো কাজ দিচ্ছে। চীনের উহানে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়ে গেছে। ক্যানসাইনো বায়োলজিক্স, চীনা সামরিক বাহিনীর সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে তৈরি করেছে একটি প্রতিষেধক। ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে ইনোভিয়ো-্এর সানডিয়াগো ল্যাবরেটরিতে তৈরী হচ্ছে INO-4800 নামের করোনা ভাইরাসের একটি প্রতিষেধক। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাস নির্মূলে দুটো কার্যকর প্রতিষেধক পেয়েছেন বলে দাবী করেছেন।Favipiravir নামের জাপানের তৈরী একটি ঔষুধ চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কার্যকর প্রমানিত হয়েছে। করোনা সারানোর জন্য কিউবার ঔষুধ Interferon Alpha 2B অসাধারণ ফলাফল দিচ্ছে। ইতালী সহ বিশ্বের বহু দেশ থেকে প্রতিষেধকটির জন্য অর্ডার আসছে ।

করোনা ভাইরাসের আতঙ্কের সারা পৃথিবী যখন কাঁপছে তখন বৈপ্লবিক এক আবিষ্কারের কথা জানাল বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্র। তারা সহজ এবং সুলভ এক পদ্ধতি আবিষ্কার করেছে, যার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

এরই মধ্যে সরকারের তরফ থেকে এটি উৎপাদনের অনুমতিও পেয়েছেন বলে জানান ড. জাফরুল্লাহ।

তিনি বলেন, কিটটা হলো, এ দিয়ে রোগী নিজেই নিজের পরীক্ষা করতে পারে। এখানে ছোট যন্ত্র থাকে যাতে রক্তের নমুনা মিশিয়ে পরীক্ষা করা হয়, ওটা হলো কিট। করোনার যে কিটটা আছে, এটা ছোট যন্ত্র দিয়ে পরীক্ষা করা যায় না। এটার জন্য পিসিআর লাগে। এই পিসিআরের দাম ৫০ লাখ টাকা। এর জন্য বিশেষজ্ঞ লোকজনও লাগে। এই পরীক্ষা করতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। দুই থেকে পাঁচদিন সময় লাগে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আর আমাদের এই পদ্ধতির বৈপ্লবিক দিক হলো, আমরা ১৫ মিনিটের মধ্যে বলে দিতে পারবো আপনার করোনা হয়েছে কিনা। রোগটা নির্ণয় করে দিতে পারবো।

এই জন্যই সারা পৃথিবীর আগ্রহের কেন্দ্রে চলে এসেছে গণস্বাস্থ্যের এই আবিষ্কার।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এখন গণস্বাস্থ্যের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রতিষ্ঠান আমাকে ফোন করেছে। তারা এটা নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে চায়।

দুই থেকে চার সপ্তাহের মধ্যেই উৎপাদন শুরু করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আজ দুপুরে আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। দুই থেকে চার সপ্তাহের মধ্যে উৎপাদনে যাবো।

তিনি আরও বলেন, কিট উৎপাদনের কাঁচামাল চীনের কাছেও আছে। তবে চীন বাণিজ্যিকভাবে কিট উৎপাদনের জন্যে কাঁচামাল বিক্রি করবে বলে না জানিয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্র উৎপাদন শুরু করলে দেশে কিট নিয়ে কোনো সঙ্কট থাকবে না বলেও দাবি করেন ড. জাফরুল্লাহ চৌধুরী।