সিপ্লাস ডেস্ক: কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব চালানোর পর বিশ্বজুড়ে করোনায় কিছুটা কমেছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যায় কোন প্রভাব পড়েনি।
বিশ্বব্যাপী এ পর্যন্ত দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত সাড়ে ৩৫ লাখের বেশি। গত ২৪ ঘন্টায় ৩,৪৮১ জনের মৃত্যু হয়েছে। আর সাড়ে ১১ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২,৪৮,১৪৬ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ৬৩ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৬০ জন মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লক্ষ ৫৩ হাজার ৮৪৭ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২১ লক্ষ ৬১ হাজার ৬৯৬ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫০,০৪০ জন।
এদিকে, যুক্তরাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুর সংখ্যা, সেখানে মারা গেছে ১১শ’র বেশি মানুষ। সব দেশ থেকে এগিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৬৮ হাজারের বেশি মানুষ। অন্যদিকে টানা ৮ সপ্তাহ পর ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃত্যুর সংখ্যা নেমেছে ২শ’ এর নিচে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকলেও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কয়েক সপ্তাহের ব্যবধানে ৫শ’র নিচে নেমেছে। দেশটিতে মারা গেছে এ পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ।
করোনার উপকেন্দ্র ব্রাজিলে আরও মারা গেছে ৩শ’র বেশি মানুষ। এদিকে, রাশিয়ায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে ভারতেও একদিনে ২৮শ’ মানুষ আক্রান্ত। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১৩শ’র বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ৬৬৫ জন শনাক্ত হওয়াসহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জন। আর, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,০৬৩ জন। আর গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

