নিউজটি শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরাতে ইউজিসি’র আহবান

বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরাতে ইউজিসি’র আহবান

সিপ্লাস প্রতিবেদক: সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়।

রবিবার (২৯ আগস্ট) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও পাবলিক বিশ্ববিদ্যালয় এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২১-২২) স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।

কমিশনের সচিব ড. মো: ফেরদৌস জামান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন চুক্তিতে স্বাক্ষর করেন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিয়াজেঁ ও প্রটোকল অফিসার এবং ( এপিএ) ফোকাল পয়েন্ট মো. আলাউদ্দিন স্বপন।

বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরাতে ইউজিসি’র আহবান

ইউজিসি সদস্য ও এপিএ টিমের আহবায়ক অধ্যাপক ড. মো. আবু তাহের- এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। এছাড়াও ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় ও ফোকালবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here