নিউজটি শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা: দায় স্বীকার দুজনের, একজন রিমান্ডে

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় ধৃত
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় পাপন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় দুইজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) চার আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি মো. জুয়েল, জাহাঙ্গীর ওরফে মুটো জাহাঙ্গীর ও নুরুজ্জামান ওরফে মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই (নিরস্ত্র) মো. গোলাম সারোয়ার ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার আসামি জাহাঙ্গীর ও নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। তবে আসামি জুয়েল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এজন্য বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আসামি তুহিনের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) চার আসামিকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

জানা যায়, গত ৫ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে হোটেল মেরিনের সামনে রাত ৯টার দিকে কয়েকজন ছিনতাইকারী কেশব রায় পাপনকে (২৪) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা পাপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কেশবের মামা সন্তোষ কুমার মণ্ডল তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here