নিউজটি শেয়ার করুন

বিশ্বাস হয় না খালেদাকে মুক্ত করতে পারব: মঈন খান

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, “এই কথা সত্যি দীর্ঘ দুই বছরেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই। এই কথাও সত্য আমরা প্রচেষ্টা নিয়েছি, আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় প্রচেষ্টা নিয়েছি, আমরা অবস্থান ধর্মঘট করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা অনশন করেছি, আমরা বিক্ষোভ-সমাবেশ করেছি, আমরা মিছিল করেছি।

“হতে পারে যদি আজকে দেশে সভ্য সরকার থাকত তাহলে এতে কাজ হত।”

‘সভ্য সরকার’ বোঝাতে ব্যবসা করতে এসে কূটকৌশলের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে দুইশ বছর ভারতবর্ষ শাসন করে যাওয়া ব্রিটিশদের কথা বলেছেন তিনি।

মঈন খান বলেন, “আমরা ব্রিটিশদের যত গালিগালাজ দেই, যত ঔপনিবেশিক শক্তি বলে গালিগালাজ দেই, ২০০ বছর তারা আমাদের এক্সপ্লয়েট করেছে বলি- যত কিছু বলি, তারা সভ্য জাতি ছিল বলেই মহাত্মা গান্ধীর মতো লোক শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। আজকে বাংলাদেশের সমাজব্যবস্থায় সেই চিত্র নেই।”