Site icon CPLUSBD.COM

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৩৯ হাজার, আক্রান্ত ৩৪ লাখ

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এপর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৬০৪ জন মানুষের মৃত্যু হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে শনিবার (২ মে) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৪ লাখ ০১ হাজার ১৮৯ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তাদের মধ্যে বর্তমানে ২০ লাখ ৭৯ হাজার ৯৪৬ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫১ হাজার ৩৫৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৮১ হাজার ৬৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।