Site icon CPLUSBD.COM

বিশ্বে পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

সিপ্লাস ডেস্ক: বিশ্বে দ্বিতীয় গার্মেন্ট রপ্তানিকারকের পদ হারিয়েছে বাংলাদেশ। রপ্তানি তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনাম।

গত শুক্রবার প্রকাশিত বিশ্ববাণিজ্য সংস্থার (ডাব্লিওটিও)পোশাক রপ্তানি ইনডেক্সে এই তথ্য দেয়া হয়েছে।

পরিসংখানে বলা হয়, ২০২০ সালে বিশ্বে ভিয়েতনামের পোশাক রপ্তানি হয়েছে ৬.৪০ শতাংশ। যা ২০১৯ সালে ছিল ৬.২০ শতাংশ। একই সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ৬.৩০ শতাংশ। ২০১৯ সালে ছিল ৬.৮০ শতাংশ। এই হিসাবে ভিয়েতনামের কাছে দশমিক ১০ পয়েন্ট হারিয়ে বাংলাদেশ পোশাক রপ্তানিতে তৃতীয় হয়ে গেছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যংকের প্রতিবেদন অনুযায়ি দেশে বেসরকারি শিল্পঋণের অর্ধেক লক্ষ্যমাত্রার কিছু বেশি পুরণ হয়েছে। ২০২০-২১ সালে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৪.৮ শতাংশ। কিন্তু পূরণ হয়েছে ৮.৪ শতাংশ। সার্বিক এক্সপোর্ট কমেছে। খাদ্যমূল্যস্ফীতি ৫. ৪ শতাংশে ধরে রাখার কথা থাকলেও তা বৃদ্ধি পেয়ে ৫.৫৬ শতাংশ হয়েছে।

তবে পোশাক রপ্তানিতে চীন এখনো তার নিজের প্রথম অবস্থান ধরে রেখেছে। যদিও পোশাক রপ্তানিতে চীনের বৈশ্বিক অবস্থা বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে বিশ্বের মোট পোশাক রপ্তানির ৩১.৬৬ শতাংশ হলো চীনের। যা ২০১৯ সালে ছিল ৩০.৮০ শতাংশ। ভারত পোশাক রপ্তানিতে পঞ্চম অবস্থান থেকে নেমে ৬ষ্ঠ হয়েছে। তুরস্ক ৬ষ্ট অবস্থান থেকে ৫ম অবস্থানে উঠে এসছে।

বৈশ্বিক পোশাক বাজারের শেয়ারের দিক থেকেও বাংলাদেশ পিছিয়েছে ১৫ শতাংশ। অন্যদিকে ভিয়েতনামের বৈশ্বিক শেয়ার কমেছে ৭ শতাংশ। ২০২০ সালে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করেছিল২৮ বিলিয়ণ ডলারের অন্যদিকে ভিয়েতনাম পোশাক রপ্তানি করেছ ২৯ বিলিয়ণ ডলারের।