Site icon CPLUSBD.COM

বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে তারা মারা গেছেন বলে জানা গেছে। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের চারজনের জানাজা হয়।

মৃতরা হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান। এ নিয়ে এবারের ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা ময়দানে মরদেহের জিম্মাদার হিসেবে মো. ইলিয়াস আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালে চারজনের মৃত্যু হয়। তারা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটা গ্রামের খোকা মিয়া। তিনি ময়দানে অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১০টায় টঙ্গী সরকারি হাসপালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্রগ্রামের পটিয়া থানার খৈগ্রামের বৃদ্ধ মুহাম্মদ আলী এবং নওগাঁ জেলার আত্রাই থানার পাইকার বড় বাড়ি গ্রামের শহীদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৯টায় ইজতেমা ময়দানের নির্ধারিত খিত্তায় যাওয়ার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইয়াকুব শিকদার নামে একজন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখির পাড় গ্রামে।