নিউজটি শেয়ার করুন

বিশ্ব পর্যটন দিবসে প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম এর শুভ উদ্বোধন

সিপ্লাস ডেস্ক: বৃহত্তর চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবী ও মুক্তবুদ্ধি চর্চার সংগঠন “প্রজন্ম চট্টগ্রাম” আয়োজনে-বাংলাদেশ পর্যটন করপোরেশন চট্টগ্রামের হোটেল সৈকতের সহযোগিতায়-“বিশ্ব পর্যটন দিবস ২০২১” উপলক্ষে “প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম” এর আলোচনা সভা, কবিতা আবৃত্তি, মূকাভিনয় ও আলোচনা সভা আজ (২৭ সেপ্টম্বর ২০২১) সোমবার, সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর নগরীর কোতোয়ালীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে সংগঠনের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সভাপতি এস এম শফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রজন্ম চট্টগ্রামের চেয়ারম্যান ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম। প্রজন্ম চট্টগ্রাম ও প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজমের প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা ও পালি বিভাগের সভাপতি প্রফেসর ড. জিনোবোধি ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসুর) ভিপি ও সাংসদ মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র অধ্যাপক রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুস সালাম মাসুম, ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, পিকিং ইউনিভার্সিটি অব চায়নার ফার্স্ট হসপিটালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ও আইটি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. তানভীর হোসেন শরীফ।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চট্টগ্রামের হোটেল সৈকতের ইউনিট ব্যবস্থাপক মো. সরওয়ার উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাব চান্দগাঁও শাখার সভাপতি মো. জানে আলম ও কবি সজল দাস, আবৃত্তি পরিবেশন করেন প্রজন্ম আবৃত্তি মঞ্চের দলপ্রতি বাচিকশিল্পী মেজবাহ চৌধুরী ও সায়েম উদ্দিন।

এই সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন ছাত্রনেতা চৌধুরী আবদুল ওয়াহহাব, সাংবাদিক ইমরান সোহেল, ফটোগ্রাফার পরিতোষ বড়ুয়া রানা ও সলিমুর রহমান আল আমিন, পুরকৌশল ছাত্র মোহাম্মদ শাহজালাল, আইটি ছাত্র নীল বিশ্বাস, সংগঠক মো. সাখাওয়াত হোসেন, শিশু আবৃত্তি শিল্পী লিসাতুল হক চৌধুরী তানহা, হাফেজ আবদুর রহিম, আহমদ সাদিফ চৌধরী, মো. সাজ্জাদুল ইসলাম, সজীব কুমার নাথ, মো. আবুল কাসেম, মোহাম্মদ রাসেল, মুশফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ ইফতু, মো. আবু ইউছুফ পাটওয়ারী, মো. বাহারাইন হাবীব ও মো. সাজ্জাদ হোসেন।

দিবসের প্রতিপাদ্য ও “অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন” বিষয়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পর্যটনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনই বাংলাদেশ ট্যুরিজন রোড ও প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজমের লক্ষ্য। অনুষ্ঠান শেষে হোটেল সৈকতের ইউনিট ব্যবস্থাপক মো. সরওয়ার উদ্দিনকে “প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম” এর লগোম্বলিত পকেট ব্যাজ উপহার দেন সংগঠনের চেয়ারম্যান দেশবরেণ্য লোকবিজ্ঞানী প্রফেসর ড. মো. আবুল কাসেম, ভাইস চেয়ারম্যান শিল্পপতি এস এম শফিউল হক ও প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হক। এই সময় আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here