Site icon CPLUSBD.COM

বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চ‌লের উদ্যো‌গে বিশ্ব মানবা‌ধিকার দিবস পা‌লিত।

সিপ্লাস ডেস্ক: আজ ১০ ডি‌সেম্বর বিশ্ব মানবা‌ধিকার দিবস উপলক্ষে বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশ‌ন বৃৃহত্তর চট্টগ্রাম অঞ্চ‌লের সভাপ‌তি আমিলুল হক বাবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সন্চালনায় আজ বিকালে এক আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএইচআরসির গভর্ণর সেতারা গাফ্ফার।

বক্তব্য রাখেম সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিপক বড়ুয়া,আবদুল হালিম, নোমান উল্লাহ বাহার, সমাজ সেবা সম্পাদক বখ‌তিয়ার উদ্দিন, সৌ‌মেন তালুকদার, এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খুলশী থানা শাখার সাধারন সম্পাদক সুদিপ কুমার চন্দ্,পতেঙ্গা থানা শাখার নির্বাহী সভাপতি নুরুল আফসার, রাঙ্গুনিয়া থানা শাখার সাধারন সম্পাদক এসকান্দর মাস্টার, প্রিমিয়ার ইউনিভার্সিটি শাখার সভাপতি শুভ আইচ সহ নেতৃবৃন্দ।

মানবা‌ধিকার নেতা আমিনুল হক বাবু ব‌লেন সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করাই হোক বিশ্ব মানবাধিকার দিবস এর অঙ্গীকার।

তিনি আরো বলেন মানবা‌ধিকার প্র‌তিষ্ঠায় বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশন (BHRC) বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল সর্বদা সজাগ ও নির্লস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে, তিনি সাম‌নের দিন গু‌লো‌তে আ‌রো অগ্রণী ভূ‌মিকা পালন ক‌র‌বেন ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।