Site icon CPLUSBD.COM

বিশ্ব সুন্নি আন্দোলন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে পবিত্র ঈদে আজম অনুষ্ঠিত

দয়াময় আল্লাহতায়ালার পরম রহমত হিসাবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যান ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন,সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যাগে “মহান ঈদে আজম” স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা “আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার” দিক নির্দেশনায় এ সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা মফিজুর রাহমান আরও বক্তব্য রাখেন জনাব মাওলানা নুরুল হুদা আনসারী,জনাব আবসার উদ্দীন,জনাব জয়নাল আবেদীন,জনাব শাহনূর ইসলাম খান,জনাব সাদেক হোসেন,জনাব মাহবুব সালেহ,জনাব ইকবাল হোসাইন,জনাব মাওলানা এহসানুল করীম মাসুক এবং নুরুল আবসার সহ আরও অনেকে…।

বক্তাগণ বলেন প্রণাধিক প্রিয়নবীর শুভাগমনের দান সত্য ও কল্যাণের রুদ্ধ প্রবাহ ধারা এবং মানবজীবনের হারানো সত্তা-স্বাধীনতা-অধিকার-পুনরুদ্ধার করার লক্ষ্যে অপশক্তির সব চক্রজাল নস্যাত করে প্রিয়নবী প্রদত্ত মুক্ত জীবনের মুক্ত দুনিয়া গড়ে তুলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবব্ধ হওয়ার আহবান জানান।