নিউজটি শেয়ার করুন

বিষপানে গৃহবধূর ‌‘আত্মহত্যা’

বিষপানে গৃহবধূর ‌‘আত্মহত্যা’

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদে বিষপানে লাকি দে (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) ভোরে বায়েজিদের হাটহাজারী রোডের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। লাকি দে ওই এলাকার উজ্জ্বল দের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, আজ শুক্রবার ভোরে বায়েজিদ থানা এলাকা থেকে বিষপান করা এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই গৃহবধূর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।