নিউজটি শেয়ার করুন

বিসিবির নির্বাচন: ২৩ পরিচালকের পদে ৩২ প্রার্থী

বিসিবির নির্বাচন: ২৩ পরিচালকের পদে ৩২ প্রার্থী

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে শনিবার ছিল পরিচালক পদে মনোনয়নপত্র কেনার শেষ দিন। ১৭১ জন কাউন্সিলরের (ভোটার) মধ্যে তিনটি ক্যাটাগরিতে পরিচালকদের ২৩টি পদে লড়বেন ৩২ জন।

পদের বিপরীতে প্রার্থী সংখ্যা বেশি না হওয়ায় বেশ কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালনা পর্ষদে আসবেন। দুজন পরিচালক বিসিবিতে সরাসরি আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। তারা হলেন-আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। নির্বাচন ৬ অক্টোবর।

এক নম্বর ক্যাটাগরিতে ১০টি পদের জন্য লড়বেন ১৫ জন। ঢাকা বিভাগের দুটি পদের জন্য লড়াই হবে চারজনের মধ্যে। তারা হলেন-তানভীর আহমেদ ? টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও মো. খালিদ হোসেন। সিলেট বিভাগ থেকে একটি পদের জন্য শুধু শফিউল আলম চৌধুরী মনোনয়নপত্র তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের দুটি পদের জন্যও প্রার্থী দুজন-আকরাম খান ও আজম নাছিরউদ্দিন। ?খুলনা বিভাগের দুটি পদে শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ। বরিশাল থেকে একটি পদে আলমগীর হোসেন আলো। রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও সাইফুল আলম স্বপন চৌধুরী। রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে একটি পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন শুধু আনোয়ারুল ইসলাম।

ঢাকার ক্লাব প্রতিনিধিদের মধ্যে ১২টি পদের জন্য লড়বেন ১৭ জন। তারা হলেন-গত দুবারের বিসিবি সভাপতি নাজমুল হাসান (আবাহনী), গাজী গোলাম মুর্তজা (গাজী গ্র“প ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি), মাহবুবুল আনাম (মোহামেডান), মাসুদুজ্জামান (মোহামেডান), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস), সালাহ্উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্যতরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স),

মনজুর কাদের (ঢাকা অ্যাসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্লাব), শওকত আজিজ রাসেল (আম্বার স্পোর্টিং ক্লাব), মোহাম্মদ রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর কাদের (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

লড়াই হবে তিন নম্বর ক্যাটাগরিতে। যেখানে রয়েছে একটি পদ। বড় চমক দেখিয়ে মনোনয়নপত্র কিনেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির বর্তমান কোচ ও ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে নির্বাচন করবেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক অধিনায়ক, গেল মেয়াদের বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here