Site icon CPLUSBD.COM

বিসিবির পরিচালক পদের জন্য মনোনয়ন নিলেন পাইলট

বিসিবির পরিচালক পদের জন্য মনোনয়ন নিলেন পাইলট

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদের জন্য মনোনয়ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

শুক্রবার দুপুরে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র তোলেন তিনি। এ সময় নির্বাচিত হলে রাজশাহী বিভাগের ক্রিকেট উন্নয়নে নজর দিতে চান তিনি।

সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘খুব ইচ্ছা ছিল ক্রিকেটের সাথে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। আশা করি নির্বাচন করব। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব।’

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। ১৭১ জন কাউন্সিলরের ভোটে আগামী চার বছরের জন্য ২৩ সদস্যের একটি কমিটি গঠিত হবে। যাদের পরিচালনায় এগিয়ে যাবে দেশের ক্রিকেট।