নিউজটি শেয়ার করুন

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে নিহত ১৭

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে নিহত ১৭

সিপ্লাস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক এলাকায় বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছেন।

মর্মান্তিক এ ঘটনা ঘটে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ১২ জন পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা সম্ভব হয়নি।

নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট ডাইলপাড়া গ্রামে থেকে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকার তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বৌ আনতে যাচ্ছিলেন।

বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিমপাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নেয়। সেখানে অবস্থানকালে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে ১৭ জন ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় অচেতন হয়ে পড়েন আরও সাতজন। তারা সবাই শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here