পটিয়া প্রতিনিধি: সরকারি বিধিনিষেধ অমান্য করে চট্টগ্রামের পটিয়ায় বিয়ের আয়োজন করায় বর ও কনের পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
জানা যায়, কনের মামা আবদুল মান্নান (৫১) কে ৩০ হাজার টাকা জরিমানা করেন। তিনি উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অধ্যাপক হেলাল আহমদ বাড়ির আবদুল মোতালেবের পুত্র।
অপর দিকে, বরের চাচাত ভাই মোঃ কায়েম (৩২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি একই এলাকার মোঃ ইউছুফের পুত্র।
পটিয়ার ইউএনও ফয়সাল আহমদ জানিয়েছেন, স্বাস্থ্য বিধি না মেনে ও সরকারি বিধিনিষেধ না মেনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।








