হাবিবুর রহমান সোহেল,রামু: রামুর গর্জনিয়াতে বিয়ের মাত্র তিনদিন আগেই তৈয়বা নামে এক যুবতীর কে এসিডে নিক্ষেপ করে ঝলসে দিলো নরপশুরা, যার কারণে ওই যুবতির বিয়ের পিঁড়িতে বসা আর হবে না। তার বিয়ের দিন ঠিক করেছিল আসছে শুক্রবার।
এখন বিয়ের স্বপ্নে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের বিছনায় এসিডদগ্ধ হয়ে কাতরাচ্ছে রামুর গর্জনিয়ার তৈয়বা। রামু গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা এলাকার মোজাফ্ফর আহামদের মেয়ে তৈয়বা প্রতিদিনের মত ৫ জুলাই সোমবার রাত ২ টা ৩০ মিনিটের সময় মায়ের সাথে প্রাকৃতিক কর্ম সারতে বাহিরে বেরিয়েছিলো।
কিন্তু কে জানতো এই রাতে নরপশুদের হাতে তৈয়বার জন্য অপেক্ষা করছিলো এক ভয়ংকর মুহূর্ত? মায়ের পাহারাও তাকে রক্ষা করতে পারেনি। কিছু বুঝে উঠার আগেই নরপশুরা এসিড ছুঁড়ে মারে তৈয়বার মুখে। টাকা ধার সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বাদশা মিয়ার ছেলেরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তৈয়বার পিতা।
এই বিষয়ে রামু থানার ওসি তদন্ত অরুপ চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি সার্কেল) ও ওসি রামু ঘটনা স্থল পরিদর্শন করেছেন, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। নেওয়া হবে। এসিড নিক্ষেপের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী।








