নিউজটি শেয়ার করুন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিপ্লাস ডেস্ক: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা রাজিয়া আক্তার (২৪)। এ সময় বাড়ি ছেড়ে পালিয়েছে প্রতারক প্রেমিক সুমন হোসেন।

ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া গ্রামের মাঝি পাড়া এলাকায় শুক্রবার (০৬ আগষ্ট) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত সাত বছর ধরে সুমন হোসেন ও রাজিয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমন রাজিয়ার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। রাজিয়া সুমনকে বিয়ের কথা বললেই সুমন বলত আমার বড় ভাই এখনো বিয়ে করেনি। বড় ভাই বিয়ে করার পরই আমি তোমাকে বিয়ে করবো।

গত শনিবার রাতে রাজিয়াকে ফোন করে সুমন তার রুমে যায়। পরে ভোর রাতে রাজিয়ার পরিবার সুমনের উপস্থিতি বুঝতে পেরে সুমন ও রাজিয়াকে ওই রুমে আটকিয়ে সুমনের পরিবারকে খবর দেয়া হয়। পরে সুমনের বড় ভাই শামীম হোসেন ঘটনা স্থলে এসে কৌশলে সুমনকে পালাতে সাহায্য করে এবং রাজিয়াকে ২০ হাজার টাকা দিয়ে এই ঘটনা এখানেই ধামাচাপা দিতে বলেন। এতে রাজিয়া রাজি না হলে তাকে সুমনের বড় ভাই প্রাণনাশের হুমকি দেয় বলে রাজিয়া বেগমের অভিযোগ।

ভুক্তভোগী রাজিয়া আক্তার গণমাধ্যমে জানান, ২০১৪ সাল থেকে সুমনের সাথে আমার প্রেমের সম্পর্ক। এর মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জাগায় ঘুরতে গিয়েছি। শুক্রবার সকালে আমি সুমনের বাড়িতে উঠছি বিয়ের দাবিতে। আমি আসার পর বাড়ির সবাই বাড়ি থেকে বের হইয়ে গেছে। শুধু সুমনের বাবা আছে।

এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাছেল মোল্লা গণমাধ্যমে জানান, আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। ছেলে-মেয়ে দুজনই প্রাপ্ত বয়স্ক। কিন্তু মেয়ে এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here