Site icon CPLUSBD.COM

বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে কিশোরীর অবস্থান

উপজেলার চরলরেন্স গ্রামের রফিকের বাড়িতে সোমবার সকাল থেকে অবস্থান নেন ১৬ বছরের ওই কিশোরী।

রফিক ওই গ্রামের ফয়েজ আহমদের ছেলে।

মেয়েটি সাংবাদিকদের বলে, দুই বছর ধরে ট্রাক চালক রফিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। গত রোববার রফিক তাকে বিয়ে করার আশ্বাসে লক্ষ্মীপুর জজকোর্টের এক আইনজীবীর কাছে নিয়ে যায়।

এ সময় ভাবি ও পরিবারের লোকজন কৌঁশলে রফিককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

এরপর রফিকের আর কোনো খোঁজ না পেয়ে তার বাড়িতে এসে অনশন শুরু করেছে বলে মেয়েটি জানায়।

মেয়েটি বলেন, “বিয়ের প্রলোভনে রফিক আমার সর্বনাশ করেছে। হয় আমাকে বিয়ে করবে, না হয় আমার মৃত্যু ছাড়া কোন পথ নেই।”

এ বিষয়ে কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে ঘটনার পর থেকে রফিক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।