নিউজটি শেয়ার করুন

বিয়ের প্রলোভনে তরুণীকে অন্তঃসত্ত্বা, যুবক জেলে

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় প্রেমের ফাঁদে ফেলে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ ষোড়শী এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করে ৫ মাসের অন্তসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার আমির হোসেন (২২) নামের এ যুবককে গ্রেফতারের পর পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

তিনি উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ওসমানপাড়া এলাকার মৃত আবু তৈয়বের ছেলে।

তার আগে কিশোরীর মা যুবকটিকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাঈদগাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওসমানপাড়া এলাকার আমির হোসেন (২২) একই গ্রামের তেতুলতল এলাকার এক ষোড়শী তরুণীকে ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পটিয়া থানা ওসি রেজাউল করিম মজুমদার জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে আদালত আসামীকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।