নিউজটি শেয়ার করুন

বিয়ের ১৮ মাসের মাথায় ভেঙে গেল নোবেলের সংসার

বিয়ের ১৮ মাসের মাথায় ভেঙে গেল নোবেলের সংসার
ছবি সংগৃহিত

সিপ্লাস ডেস্ক: বিয়ের প্রায় ১৮ মাসের মাথায় ভেঙে গেল ‘সা রে গা মা পা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের সংসার। স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকনামা পাঠিয়েছে সালসাবিল। নোবেলের নানা কর্মকাণ্ডের কারণে অনেক দিন ধরেই তাদের বনিবনা হচ্ছিল না। এর আগে, তাদের মনোমালিন্য প্রকাশ্যে এসেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সামনে চলে আসে দাম্পত্য কলহ।

গণমাধ্যমকে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধাান্ত নিয়েছি।’

সর্বশেষ প্রেমিকা জেবাকে নিয়ে বান্দরবানে ভ্রমনে এসে মাদক গ্রহণ ও উদ্ভট আচরণের কারণে খবরের শিরোনামে আসেন নোবেল। সেসময়ই তার স্ত্রী সালসাবিল জানান, মাদক ও নারীঘটিত কারণে নোবেলের সঙ্গে থাকছেন না তিনি। ওই সময় তিনি এর প্রতিবাদও জানান।

এর আগে, গত ২৮ জুন। শিল্পী নোবেল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন তার স্ত্রী সালসাবিল। ফেসবুক লাইভে এসে জানান, তারা দীর্ঘদিন ধরেই আলদা থাকছেন এবং নোবেলের কথাটি সত্য নয়। এরপর নোবেল তার স্ত্রীর বিরুদ্ধে অনাগত ‘সন্তান হত্যা’র অভিযোগ তুলেছিলেন।(সুত্র: আমাদের সময়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here