নিউজটি শেয়ার করুন

বিয়ে করে চুপি সারে বাড়ি যাওয়ার সময় হাটহাজারীতে ধরা পড়লো বর-কনেসহ ৪ জন

বিয়ে করে চুপি সারে বাড়ি যাওয়ার সময় হাটহাজারীতে ধরা

সিপ্লাস প্রতিবেদক: বিয়ে করে চুপি সারে সিএনজি অটো রিকসা নিয়ে বাড়ি যাওয়ার সময় হাটহাজারীতে ধরা পড়েছে বর ও কনেসহ চারজন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানে ধরা পড়েন তারা। পরে ৭ দিন ঘরে থাকার অঙ্গীকারে বাড়ি ফেরেন নব দম্পতি।

শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনার সময় এক নব দম্পতিকে সিএনজি অটোরিকশা থেকে আটক করা হয়। পরে আগামী ৭ জুলাই পর্যন্ত ঘর থেকে বের হবে না মর্মে অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে  ইউএনও রুহুল আমিন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে ভোর থেকে মাঠে ছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ডে গাড়ি তল্লাশি করার সময় সিএনজি অটোরিকশা করে সীমিত পরিসরে বিয়ে করে বাড়ি যাচ্ছিলেন বর কনেসহ চারজন। তাদের জিজ্ঞসাবাদ করা হয়। একপর্যায়ে তারা আগামী ৭ দিন বাড়ি থেকে বের হবে না মর্মে অঙ্গীকার করলে ছেড়ে দেওয়া হয়।