Site icon CPLUSBD.COM

বীর মুক্তিযোদ্ধা নবিউল হক চৌধুরীর মৃত্যুতে চেয়ারম্যান জসিমের শোক

কক্সবাজার ব্যুরোঃ খুরুশকুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা নবিউল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩ আগষ্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, নবিউল হক চৌধুরীর মতো দক্ষ ও যোগ্য মানুষগুলোর কারনে আমরা এদেশকে পেয়েছি।

বঙ্গবন্ধুর ডাকে তাদের ত্যাগ ও শ্রম যদি না থাকতো আমরা একটি স্বাধীন দেশ ও মানচিত্র পেতাম না। আমরা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছি। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত ও তাঁকে যেনো আল্লাহ জান্নাতবাসী করেন তারজন্য দোয়া করছি। একইসাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নবিউল হক চৌধুরী মঙ্গলবার বিকেল ৩ টার দিকে কক্সবাজার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়ান্নাইলাইহী রাজিউন। আগামীকাল বুধবার সকাল ১০ ঘটিকায় কাওয়ার পাড়া বড় জামে মসজিদে তাঁহার জানাজা অনুষ্ঠিত হবে।