কক্সবাজারের টেকনাফ সড়কে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে। আটক নারী রহিমা খাতুন (৫৩) শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত হোছনের স্ত্রী।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান বলেন, ১৩ অক্টোবর রবিবার সকাল সাতটার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির একটি বিশেষ টিম জালিয়া ঘাটা মাদ্রাসা সংলগ্ন টেকনাফ- হোয়াইক্যং কক্সবাজার প্রধান সড়কে একটি অস্থায়ী চেকপোস্টে নিয়মিত যানবাহন ও মানুষের তল্লাশি কাজে নিয়োজিত ছিলো।
উক্ত চেকপোস্টের সামনে দিয়ে এক মহিলা হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশির জন্য থামানো হয়। চেকপোষ্টে কর্মরত নারী সৈনিক দ্বারা মহিলাকে তল্লাশিকালে বুকের ভিতরে হতে অভিনভ পদ্ধতিতে ফিটিং অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ইয়াবাসহ উক্ত রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়।
পরে আটক রোহিঙ্গা মহিলাকে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








