নিউজটি শেয়ার করুন

বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল সোমবার চট্টগ্রামের যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার (৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য স্টেডিয়াম, ‍পাহাড়তলী ও বাকলিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকার সময় ও স্থান:

সকাল ৭টা হতে দুপুর ২টা- স্টেডিয়াম এর আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি এইচ-১০ ও এইচ- ২১ (আংশিক) ফিডার এ্র আওতায় এস.এস খালেদ রোড, নেভী এম্বার্কেশন ইউনিট, এডিসি বাংলো, আউটার স্টেডিয়াম ও তৎসংলগ্ন এলাকা।

পাহাড়তলী এর আওতাধীন ১১ কেভি ফিডার নং-এইচ ১২ (আংশিক) এর আওতায় বিটাক বাজারের একাংশ।

সকাল ৭টা হতে দুপুর ৩টা- বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং-এইচ-০৭ (আংশিক) এর আওতায় কালামিয়া বাজার, মোজাফ্ফর রোড, আব্দুল লতিফ হাটখোলা, রমজান আলীর বাড়ি, ডেপুটি রোড, ব্যাংক কলোনি, চেয়ারম্যানঘাটা, ১৮ নং ওয়ার্ড অফিস ও আশপাশ এলাকা।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here