নিউজটি শেয়ার করুন

বুধবার আদালতে হাজিরা দিতে যাবেন পরীমনি

কাজে ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি

সিপ্লাস ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি আগামীকাল বুধবার আদালতে হাজিরা দিতে আসবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

আইনজীবী অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বলেন, ‘মামলাটিতে বুধবার হাজিরার তারিখ ধার্য আছে। সে কারণে আমাকে সংবাদ দেওয়া হয়েছে তিনি (পরীমনি) আসবেন। মামলার শুনানি একটু বিলম্বে শুরু হবে। তাই বেলা সাড়ে ১১টার থেকে ১২টার মধ্যে তিনি আদালতে আসবেন।’

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তিনদফা সাত দিনের রিমান্ড শেষে কারাগারে যাওয়া পরীমনিকে অসুস্থ, নারী, অভিনেত্রী ও মাদকের পরিমাণ বিবেচনায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন প্রদান করে। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here