সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের রামপুরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (৬ অক্টোবর) বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
মঙ্গলবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রাম রামপুরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
সকাল ৭টা থেকে বিকেল ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, রামপুরের আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-০৩ (আংশিক) এবং এইচ-১০ এর নয়াবাজার, সবুজবাগ, চুনা ফ্যাক্টরি, হালিশহর বাস স্ট্যান্ড, গাউসিয়া, বি-ব্লক, হালিশহর থানা, আব্বাস পাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

