নিউজটি শেয়ার করুন

বুধবার থেকে স্বাভাবিক হচ্ছে ব্যাংকিং কার্যক্রম

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ এক মাসের বেশি সময় পর আগামী বুধবার(১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকিং কার্যক্রম।

বুধবার থেকে সকাল ১০টায় শুরু হয়ে স্বাভাবিক লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত এবং বিকাল ৬টা পর্যন্ত ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে।

সোমবার(৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হবে এবং সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে স্বাভাবিক লেনদেন। অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here