নিউজটি শেয়ার করুন

বুধবার বন্ধ থাকবে ব্যাংক-পুঁজিবাজার

সিপ্লাস ডেস্ক: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৬ মে) সরকারি ছুটি। এদিন ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ফলে ব্যাংক ও পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।

ডিএসই, সিএসই এবং ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ২৬ মে, বৌদ্ধ ধর্মাবম্বীদের ‘বৌদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই বুধবার দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান থাকবে। এদিন ব্যাংক ও পুঁজিবাজারও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ মে) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন চলবে।