পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে মিরসরাইয়ে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিকেল হতে মানুষের মনে দেখা দিয়েছে আতঙ্ক।
উপজেলার চরাঞ্চল এলাকায় পূ্র্বেও ঘূর্ণিঝড়ের সময় বিকেলের দিকে আজকের মত আবহাওয়া ছিল, এমনটা মনে করে আতঙ্কিত মিরসরাইবাসী।
এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষতির পরিমাণ যাতে কমিয়ে আনা যায় এজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুুল আমিন বলেন,বিভিন্ন স্তরের কর্মকর্তা,প্রশাসন,ফায়ার সার্ভিস সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত থাকবে এছাড়া উপজেলার ৭৬ টি সাইক্লোন শেল্টার,৪২টি প্রাথমিক বিদ্যালয়,৩ টি উচ্চ বিদ্যালয়, ১ টি মাদ্রসা আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেছেন,৯১ সালেও বিকেল থেকে ঠিক এমনই আবহাওয়া হয়েছিল। সেদিন যেমন আবহাওয়া একটি গুমট ভাবে ছিল, আজও তেমন। রাত বাড়লে কি হয় এ আতঙ্কে রয়েছে মিরসরাই এলাকার মানুষ। কন্ট্রোল রুমের নাম্বারসমূহঃ ০৩০২-৪৫৬০০১ ০১৭৩৩-৩৩৪৩৫১ ০১৭১২-২০৩২৩১।

