বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন আবাসিক হলে চলছে পুলিশের অভিযান।
অভিযানে বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউশ সানি এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ আহসানউল্লাহ হলের খন্দকার জামিউশ সানির ৩২১ নম্বর কক্ষ সিলগালা করা হয়।
এছাড়া শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষ সিলগালা করা হয়েছে। এ কক্ষে শাখা ছাত্রলীগরে সম্পাদক মেহেদী হাসান রাসেল থাকতেন।
এছাড়া প্রতিটি হলে রাজনৈতিক কক্ষগুলোতে অভিযান চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।








