নিউজটি শেয়ার করুন

বৃষ্টির শেষে ওভার কমিয়ে খেলা শুরু

বৃষ্টির কারণে বন্ধ হওয়ার পর আবারো মাঠে গড়িয়েছে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে। তবে ওভার কমিয়ে করে দেয়া হয়েছে ৪৩।

এর আগে বৃষ্টির কারণে ৩৩তম ওভারে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। তার আগে ওয়ানডেতে রেকর্ড জুটি গড়ে ব্যাট করছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। অধিনায়ক হিসেবে মাশরাফীর শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বৃষ্টির আগেই বিনা উইকেটে ১৮২ রান সংগ্রহ করেন দুই ওপেনার। এটি বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। এই পথে তারা ছাড়িয়ে গেলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ১৭০ রানের পার্টনারশিপকে। এতদিন উদ্বোধনী জুটিতে সেটিই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড।

স্কোর (প্রতিবেদন লেখা পর্যন্ত): বাংলাদেশ ১৮৯/০ (৩৪.১) লিটন ১০৭*, তামিম ৮০*।

সিরিজ নিশ্চিত হওয়ায় টাইগারদের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

টস হেরে ব্যাট করতে নেমে এদিন সাবধানী শুরু করেন দুই ওপেনার তামিম ও লিটন দাস। তবে, সময়ের ব্যবধানে রানের পেছনে ছুটতে থাকেন দুই ওপেনার। শেষ বারের মত বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে অধিনায়কত্ব করছেন মাশরাফী। অধিনায়ককে জয় উপহার দিতে বদ্ধ পরিকর তার সতীর্থরা। এর মধ্যে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ক্যারিয়ারের ১৩তম আর টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে আছেন অভিজ্ঞ তামিম ইকবাল। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ৩৩ ওভার ২ বল ব্যাট করেছে বাংলাদেশ লিটন ১০২ ও ৭৯ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল। এ ম্যাচে জিতলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।