নিউজটি শেয়ার করুন

বৃহস্পতিবার চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মঙ্গলবার নগরীর যেসব স্থানে বিদ্যুৎ থাকবেনা

সিপ্লাস প্রতিবেদক: বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।

বুধবার(২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৩০ সেপ্টেম্বর ২০২১ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটিয়া বিতরণ বিভাগ এর আওতাধীন শিকলবাহা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি গোমদণ্ডী ফিডার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here