নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে।

এ সময় তার কাছ থেকে ১ টি পাইপ গান, ১ রাউন্ড কার্তুজ ও ৯টি কিরিস উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত নুর উদ্দিন ওরফে আসিফ (২১) উপজেলার মুরাদপুর গ্রামের গোলাম মাওলার ছেলে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here