নিউজটি শেয়ার করুন

বেগম খালেদা জিয়াকে জামিন না দেওয়ায় আল আইন বিএনপির ক্ষোভ

সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইন বি এন পির উদ্যেগে সাবেক সফল তিনবারের প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল আল আইন লুলুয়াত রেস্টুরেন্ট হলরুমে আল আইন বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এর সভাপতিত্বে ও আল আইন বি এন পির যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান টিটু সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হান্নানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আল আইন বি এন পির সভাপতি শওকত ওসমান রানা।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া যুবদলের আহবায়ক কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন আল আইন বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধা আরিফুর রহমান, কসবা উপজেলার বিএনপি নেতা সাইদুর রহমান।মোবারক হোসেন মাসুক সভাপতি মিরসরাই প্রবাসী বি এন পি, শহিদুল ইসলাম সহসভাপতি মিরসরাই বি এন পি, আক্তার হাজী সাবেক যুগ্ম সম্পাদক আল আইন বি এন পি, রায়হানুল ইসলাম শামীম সাবেক সভাপতি আল আইন আল ইয়াহার বি এন পি, তারেক আহমেদ সাদেক সভাপতি মাহবুব আলী খান সৃতি সংসদ।

বক্তব্য রাখেন- মোঃবশির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন,আরিফুর রহমান, মোঃ আরজুু, ইমতিয়াজ ইউনুস,হাজী মনির হোসেন, মোঃ মহিন, মোঃ সিদ্দিকুর রহমান, সালাউদ্দিন,মোঃ ফয়েজ, মোঃ ইব্রাহিম, মঞ্জুর আলম, নেতারা দেশনেত্রীর এই পরমায়েশী রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

পরিশেষে ইউ এ ই বি এন পির উপদেষ্টা মরহুম আবছার এর মৃত্যুতে শোক প্রকাশ বিশেষ দোয়া হয় এবং আল আইন বি এন পির সাবেক উপদেষ্টা এস এম ফয়েজ উল্লাহ এর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।